ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মামলা

জমি বিক্রি করে লিখে না দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আসামি ইকবাল হোসেন মণিরামপুরের থানা রোডের নারিকেলপট্টি এলাকার মৃত মহি উদ্দিন সরদারের ছেলে।


গত রবিবার মণিরামপুরের খোজালীপুর গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে আব্দুল কাদের বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।


মামলার অভিযোগে জানা গেছে, ব্যবসায়ীক সূত্রে আসামি ইকবাল হোসেনের সাথে আব্দুল কাদেরের পরিচয় হয়। ইকবাল হোসেন তার নিজের নামের মণিরামপুর মৌজার ১৩৫/২৯৭ দাগের ৯১ শতক জমির উপর দালান ঘরসহ বিক্রির ঘোষণা দেন। বিষয়টি জানতে পেরে আব্দুল কাদের ৩৩ লাখ টাকায় এ জমির কেনার প্রস্তাব দেন ইকবাল হোসেনকে।


তিনি রাজি হলে ২০২০ সালের ৩০ জানুয়ারি টাকা ইকবাল হোসেনকে পাঁচ লাখ দিয়ে একটি বায়নানামা করে ৩০ মে ২৫ লাখ টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দিবেন বলে উল্লেখ করা হয়। একই সাথে বাকি তিন লাখ টাকা আব্দুল কাদের ওই বছরের নভেম্বর মাসে পরিশোধ করবেন বলে উল্লেখ করা হয়।


এরপর বায়নানামা অনুযায়ী ইকবাল হোসেনকে টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে দিতে অনুরোধ করেন আব্দুল কাদের। কিন্তু ইকবাল হোসেন জমি রেজিস্ট্রি করে না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে ২০২২ সালের ৮ নভেম্বর ইকবাল হোসেন জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করলে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চান কাদের।


আব্দুল কাদের টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর ১৪ দিনের সময় দিয়ে ক্ষতিসহ ৪১ লাখ ৯২ হাজার টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ দেন ইকবাল হোসেনকে। ইকবাল হোসেন লিগ্যাল নোটিশ পেয়ে জমি রেজিস্ট্রি অথবা ক্ষতিসহ টাকা ফেরত না দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑